• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রহমতপুর ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের মানুষের পাশে দাড়াতে চান মাকসুদা আক্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৭, ২০২১, ১১:১০ পূর্বাহ্ণ
রহমতপুর ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের মানুষের পাশে দাড়াতে চান মাকসুদা আক্তার
নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ মানুষের সেবার প্রত্যয় নিয়ে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনে ইউপি সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আল হেলাল এর কন্যা মেঘনা লাইফ ইনস্যুরেন্স’র সাবেক কর্মকর্তা মাকসুদা বেগম।
রহমতপুর ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের (লোহালিয়া, রাজগুরু,সিংহেরকাঠী,ওলানকাঠী) সাধারণ মানুষের সেবায় নিজেকে আত্ননিয়োগ করার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশগ্রহন করেছেন তিনি।
সে লক্ষে ৭ নভেম্বর বিকাল ৩ টায় রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রাজগুরু জোমাদ্দার বাড়িতে এক উঠান বৈঠকে মিলত হয়। এ সময় মাকসুদা বেগম এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার লক্ষে মাইক প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হানিফ শিকদার, নূর মোহাম্মদ জোমাদ্দার, সমাজসেবক মায়া বেগম,মোঃ দুলাল মাষ্টার, ডাঃ মোঃ হালিমহাওলাদার, নাজমিন আক্তারসহ রাজগুরু এলাকার দুই শতাধিক নারী পুরুষ।