• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সমবায় দিবসে গৌরনদীতে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৭, ২০২১, ০৭:০৪ পূর্বাহ্ণ
সমবায় দিবসে গৌরনদীতে আলোচনা সভা

গৌরনদী প্রতিনিধি :
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্য বরিশালের গৌরনদীতে ৫০তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা আবুল বাশার রাঢ়ী, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, আনন্দ টিভি’র বরিশাল ব্যুরো প্রধান কাজী আল-আমীন, নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাবেক সভাপতি বাদশা ফকির, ম্যানেজার ফারুক হোসেনসহ অন্যান্যরা।