• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বিয়ের স্কুল ছাত্রীকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৭, ২০২১, ১০:২৪ পূর্বাহ্ণ
গৌরনদীতে বিয়ের স্কুল ছাত্রীকে ধর্ষণ

গৌরনদী প্রতিনিধি

দশম শ্রেণীর ছাত্রীকে (১৫) ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামী স্কুল ছাত্রীর প্রেমিক রবিউল বেপারী (২১) কে গ্রেফতার করে রবিবার দুপুরে জেলহাজতে প্রেরণ করেছেন। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের।

গ্রেফতারকৃত রবিউল একই গ্রামের মজিবুর রহমানের পুত্র। মামলার বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন জানান, গত দুই বছর পূর্বে উপজেলার কমলাপুর গ্রামের মজিবুর রহমান বেপারীর পুত্র রবিউল বেপারীর সাথে একই গ্রামের দশম শ্রেণীর ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

এ সুবাদে প্রেমিক রবিউল বেপারী গত শুক্রবার (৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে প্রেমিকার (ছাত্রী) বাড়িতে দেখা করতে গিয়ে মোবাইল ফোনে ডেকে প্রেমিকাকে ঘরের বাহিরে নিয়ে আসে। এসময় বিয়ের প্রলোভন দেখিয়ে ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে প্রেমিক রবিউল।

এ ঘটনায় শনিবার রাতে ভিকটিমের মা বাদি হয়ে অভিযুক্ত রবিউল বেপারীকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করলে রাতেই অভিযান চালিয়ে রবিউলকে গ্রেফতার করা হয়। এছাড়াও ভিকটিমের ডাক্তারি পরিক্ষার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।