• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীর চার পুলিশ কর্মকর্তার শ্রেষ্ঠত্ব অর্জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৭, ২০২১, ১০:২৯ পূর্বাহ্ণ
গৌরনদীর চার পুলিশ কর্মকর্তার শ্রেষ্ঠত্ব অর্জন
গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ মডেল থানার দুই এসআই ও একজন এএসআই জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। গতকাল শনিবার অক্টোবর মাসের জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদারকে জেলার শ্রেষ্ঠ সার্কেল এএসপি হিসেবে ঘোষনা করা হয়।
একইদিন মাদক উদ্ধার অন্যান্য ক্যাটাগরিতে গৌরনদী মডেল থানার এসআই মোঃ খায়রুল আলম ও মোঃ শাহজাহান কে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করা হয়েছে। এছাড়াও সামগ্রিক পারফর্মেন্সের ভিত্তিতে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছে আসাদুল ইসলাম।
এনিয়ে এএসআই আসাদুল ইসলাম চারবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। শ্রেষ্ঠ এ পুলিশ কর্মকর্তাদের হাতে ক্রেষ্ট তুলে দিয়েছেন জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম)। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।