• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীর বার্থী তাঁরা মন্দিরে সাধারন সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৭, ২০২১, ০৭:১৬ পূর্বাহ্ণ
গৌরনদীর বার্থী তাঁরা মন্দিরে সাধারন সভা

গৌরনদী প্রতিনিধি :
চারশ’ বছরের পূরনো বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মায়ের মন্দিরে বার্ষিক সাধারন সভা ও কালী পূজা উদ্যাপন কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শুক্রবার বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-যেকমিটির সাবেক সহ-সম্পাদক ও মন্দির ট্রাস্টের সভাপতি অ্যাডভোকেট বলরাম পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগর পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি নারায়ন চন্দ্র দে নারু। মন্দির পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত এএসপি শান্তনু ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মন্দির ট্রাস্টের সদস্য অমর কৃষ্ণ রায়, শিশির কুমার কুন্ড, মোহন লাল চক্রবর্তী, সাবেক প্রধান শিক্ষক হরিপদ বিশ্বাস, ব্যবসায়ী আশিষ দাস, মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি মনীষ চন্দ্র বিশ্বাস, প্রবীর বিশ্বাস ননী, সহ-সম্পাদক সঞ্জয় কুমার পাল, সুমন শীল, অপু রায় প্রমূখ। আগামী ১৯ মার্চ বাৎসরিক কালী পূজা উদ্যাপন উপলক্ষে সভার সর্বসম্মতিক্রমে পঞ্চানন দত্তকে সভাপতি ও সজল ঘোষকে সাধারন সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পূজা উদযাপন কমিটি গঠন করা হয়।