মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের মকুমা গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুর নাম সিনথীয়া আক্তার (৫)। সে একই গ্রামের মোঃ হিরনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিনথিয়া সোমবার দুপুরে নিজ বাড়ির পশ্চিম পাশে পুকুর ঘাটে খেলার সময় হঠাৎ নিখোঁজ হয়। এরপর স্বজনরা অনেকক্ষণ ধরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায় পুকুরে ভাসতে দেখে। পরে স্বজনরা তাকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।