গৌরনদী প্রতিনিধি
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে তালা প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সদস্য আতাউর রহমান চঞ্চল তালুকদার।
গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরার নেতৃত্বে রবিবার বিকেলে তালা মার্কার সমর্থনে ৩নং ওয়ার্ডের নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন সাংবাদিক নেতৃবৃন্দরা।
এসময় অন্যান্যদের মধ্যে প্রেসক্লাবের সহ-সভাপতি বদরুজ্জামান খান সবুজ, সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, সহ-সম্পাদক মোহাম্মদ আলী বাবু, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সহপ্রচার সম্পাদক হাসান মাহমুদ, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ জহির খান, বিএমএসএফ’র উপজেলা আহবায়ক এমএম মিজান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহবায়ক মোল্লা ফারুক হাসানসহ অন্যান্য সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।