• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শেবাচিমের কর্মচারীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৮, ২০২১, ০৮:৩৫ পূর্বাহ্ণ
শেবাচিমের কর্মচারীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় থানায় অভিযোগ

নেশা করে স্ত্রীকে অমানুষিক নির্যাতন করার ঘটনায় শেবাচিমের কর্মচারীর বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত কর্মচারী কালাম ওরফে ডিডি কালাম (ট্যাবলেট কালাম) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের একজন পরিছন্নতা কর্মী। এবং বরিশাল সাগরদী বাজার ২৩ নং ওয়ার্ড এলাকার গফফার হোসেনের ছেলে। অভিযুক্ত স্ত্রী ফারজানা বেগম একই এলাকার বজলুর রহমানের মেয়ে। ৮ নভেম্বর সোমবার সকাল সাড়ে নয়টায় সাগরদী মদিনা মসজিদ এলাকায় প্রকাশ্যে স্ত্রী ফারজানাকে নির্যাতন করার ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ পাঁচ বছর পূর্বে আবুল কালামের সাথে ফারজানা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ে করার পর থেকে কালাম মাদকদ্রব্য সেবন করে আসছে। বিয়ের আগে কিছুই জানত না ফারজানা ও তার পরিবার। এমনকি কালাম বিয়ের আগে ও একটি বিবাহ করে তা সে গোপন রাখে। কালাম এবং ফারজানার দম্পতিতে তিন বছরে একটি কন্যা সন্তান রয়েছে। সংসারের সুখের কথা ও কন্যা সন্তানের চিন্তা করে স্ত্রী ফারজানা বারবার স্বামী কালাম কে বোঝানোর চেষ্টা করেন। কালামের নেশাদ্রব্যর বিরুদ্ধে স্ত্রী ফারজানা সোচ্চার ভাবে প্রতিবাদ করলে সংসারে ঝগড়া বিবাদ হয় । এমনকি স্ত্রী ফারজানাকে মাদক সেবন করে বারবার অমানুষিক নির্যাতন চালায়। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রী উভয় পক্ষের পরিবার একাধিকবার মীমাংসা করে দিলে ও কালাম নেশা এবং স্ত্রীকে নির্যাতন করবেনা মর্মে একাধিকবার মুচলেকা দেয়।

ফারজানা আরো জানান, কালাম প্যাথেডিন, মরফিনসহ গাঁজা, ইয়াবা সেবন করে। তাকে এসব সেবন ও অনৈতিক কর্মকাণ থেকে বুঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন স্ত্রী। সোমবার সকালে নেশা করে ফারজানাকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দেয় কালাম, পরে তার শ্বশুর বাড়ি এসে স্ত্রী ফারজানাকে বেদম মারধর নির্যাতন করে। স্ত্রী ফারজানা নেশাখোর স্বামী কালামের নির্যাতন সহ্য করতে না পেরে বরিশাল কোতোয়ালি মডেল থানায় কালাম এর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই দোলা জানান, অভিযোগ পেয়েছি তবে এ এসআই শহিদুল ইসলাম তদন্ত করে ব্যবস্থা নেবেন। শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার অফিস সূত্রে জানা যায়, গত ২৫ জুন শুক্রবার সাগরদী সালাম চেয়ারম্যান বাড়ির সামনে থেকে গাঁজাসহ পুলিশের কাছে আটক হয় কালাম।

বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ এসআই শাহজালাল মল্লিক বাদী হয়ে কালাম এর বিরুদ্ধে নেশা দ্রব্য আইনে মামলা দায়ের করেন। মামলায় অনেক দিন জেল খেটে জামিনে মুক্তি পায়। কিন্তু কালাম মাদক নিয়ে গ্রেপ্তার হওয়ার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছিলো। সূত্রে আরো জানা যায়, কালামকে কেউ ডিডি কালাম ডাকে, আবার কেউ গাজা কালাম, কেউ বা ট্যাবলেট কালাম হিসেবে পরিচিত। কালাম নেশা করার পাশাপাশি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সূত্রটি। কালামের মা তাহমিনা হাসপাতালে এক্সট্রা ঝাড়ুদার তাহমিনা ও বিরুদ্ধে ওষুধ চুরিসহ থেকে অনেক কিছুর অভিযোগ রয়েছে।