• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইলিশায় নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৯, ২০২১, ০২:২৭ পূর্বাহ্ণ
ইলিশায় নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন

এম ইসমাইল, ভোলা সদর।।

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানকে সামনে রেখে ভোলা সদরের ইলিশায় শেখ রাসেল স্মুতি স্বরণে ব্যারিষ্টার কাচারী নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর শুভ উদ্ধোধন। সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যায়, ব্যারিষ্টার কাচারী তরুন সংঘ এর আয়োজনে, বসুন্ধরা বনাম ঢাকা’র ম্যাচের মাধ্যমে, ১৪নং পূর্ব চর ইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়।

এসময় বক্তারা বলেন, মাদক থেকে দূরে থাকার জন্য এমন খেলাধুলা আয়োজনের কোন বিকল্প নেই। মাদক আশ্রিত জীবনের দ্বারপ্রান্তে বর্তমান যুবসমাজ বিপন্নতাই, ধ্বংসের পথে জীবন সংসার, এই মাদকদ্রব্য মহামারী থেকে বাঁচতে হলে অবিভাবকদের কঠোর নজর দারিসহ খেলা ধুলার কোন বিকল্প নেই। নতুন প্রজন্মেকে খেলাধুলার প্রতি মনোযোগ দিতে হবে। এমন প্রাণচঞ্চল খেলাধুলার আয়োজনে প্রশাসনিক সহযোগিতার থাকবে বলেও জানান বক্তারা।

২নং ইলিশা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি, মোঃ নুরুউদ্দিন আহমেদ সোহাগ হোসেন এর সঞ্চালনায়, এসময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ২নং ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমির হোসেন বাবুল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ছোটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ফরিদ উদ্দিন এসআই ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্র, এএসআই মাইনুল হাসান, ২নং ইলিশা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আলাউদ্দিন আলী প্রমুখ।

পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যকম শুরু হয়। তেলোয়াত করেন হাফেজ মোঃ মিজান।