• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৯, ২০২১, ১৮:০৫ অপরাহ্ণ
গৌরনদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গৌরনদী প্রতিনিধি \ সরকারী খাল দখল করে নির্মানাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা প্রশাসন। এসময় ঘর তৈরির মালামাল বাজেয়াপ্ত ও আব্দুল কুদ্দুস নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করা হয়।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, বাটাজোর-চন্দ্রহার খালের হরহর মৎস্য হ্যাচারীর সামনের প্রবাহমান সরকারি খাল দখল করে স্থাপনা নির্মানের সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগিতায় নির্মিত একটি দোকান ঘর ও নির্মানাধীন একাধিক দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে । এসময় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ ধারায় দোষী সাব্যস্থ হওয়ায় ব্যবসায়ী আব্দুল কুদ্দুছকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদানের পাশাপাশি স্থাপনার মালামাল জব্দ করা হয়। সরকারি সম্পদ ও জনগনের স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।