• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে গুনীজন সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৯, ২০২১, ১৮:০৭ অপরাহ্ণ
গৌরনদীতে গুনীজন সম্মাননা প্রদান

গৌরনদী প্রতিনিধি \ কেক কাটা, প্রীতি সমাবেশ, গুনীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে দৈনিক প্রথম আলো’র ২৩ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করা হয়েছে।
স্থানীয় বন্ধুসভার উদ্যোগে মঙ্গলবার কারিতাস হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী।
বন্ধুসভার সভাপতি শ্রীকৃষ্ণ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.আর মহসিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ও প্রথম আলোর প্রতিনিধি জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, এনজিও ফোরামের উপজেলা সম্পাদক প্রেমানন্দ ঘরামী, রিপোটার্স ইউনিটির সভাপতি খায়রুল ইসলাম, রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি পলাশ তালুকদার। শেষে সরকারী গৌরনদী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোসলেম উদ্দিন সিকদার ও বরিশাল বিএম কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক ড. নিলকান্ত বেপারীকে গুনীজন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ-সম্পাদক মোহাম্মদ আলী বাবু, সহপ্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য মোল্লা ফারুক হাসান, আরেফীন রিয়াদ।