• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নারী-শিশু নির্যাতন ও শিশু বিয়ে বন্ধে বরিশালে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৯, ২০২১, ১০:১৫ পূর্বাহ্ণ
নারী-শিশু নির্যাতন ও শিশু বিয়ে বন্ধে বরিশালে স্মারকলিপি প্রদান

বরিশাল ব্যুরো
নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধকল্পে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় বরিশাল সিটি প্লাটফর্ম এর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শহিদুল ইসলাম বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি বরিশালের ১০টি উপজেলায়ও স্মারক লিপি প্রদান করা হয়। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কল্পে ইএসএআইডি এবং ইউকেএইড এর আর্থিক সহায়তায়, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহায়তায় ‘আভাস’ বরিশাল জেলার ১০টি উপজেলায় কাজ বাস্তবায়ন করছে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বরিশাল সিটি প্লাটফর্ম এর আহŸায়ক প্রফেসর শাহ্ সাজেদা, যুগ্ম আহŸায়ক স্বপন খন্দকার, আভাস’র নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) সঞ্জয় বিশ^াস, প্রোজেক্ট অফিসার নাসরিন খানম।
আভাস ২০১৯ সালের নভেম্বর মাসে কাজ শুরু করেন প্লাটফর্ম গঠনের মাধ্যমে। বরিশালে ১০ উপজেলা এবং ১টি সিটি কর্পোরেশনে মোট ১১টি “নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধ” প্লাটফর্ম রয়েছে যারা স্থানীয় পর্যায়ে নারীদের প্রতি বিভিন্ন ধরনের সহিংসতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। যে কাজের মধ্যে অন্যতম ছিল এ্যাডভোকেসি সভা। ১১টি প্লাটফর্মে স্থানীয় পর্যায় বিবেচনা করে এ্যাডভোকেসি সভার মাধ্যমে ১১টি ইস্যু মাঠ পর্যায় থেকে তুলে আনেন, ১১টি ইস্যুর মধ্য থেকে জেলা পর্যায়ে সিম্পোজিয়াম সভার মাধ্যমে তিনটি ইস্যু জেলা পর্যায়ে এ্যাডভোকেসি সভার জন্য নির্ধারন করা হয়। ##