• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সৈয়দকাঠীতে নৌকা কে বিজয়ী করতে হবে- তালুকদার মোঃ মোঃ ইউনুস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৯, ২০২১, ০৭:০৬ পূর্বাহ্ণ
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সৈয়দকাঠীতে নৌকা কে বিজয়ী করতে হবে- তালুকদার মোঃ  মোঃ ইউনুস

খবর বিজ্ঞপ্তি, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি
বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেছেন, নৌকার মার্কার
বিরোধিতা করা মানেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সাথে
বেঈমানী করা। নৌকার মার্কার বিরোধিতা করা মানেই মাননীয় প্রধানমন্ত্রী
জননেত্রী শেখ হাসিনা’র সাথে বিরোধিতা করা। কেননা, নৌকা হলো স্বাধীনতার
প্রতিক,বিজয়ের প্রতিক, উন্নয়নের প্রতিক। এই নৌকা প্রতিক বার বার বিজয়ী হয় বলেই
দেশে আজ সমানতালে শহরের ন্যায় প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ধারাবাহিক উন্নয়ন করছেন
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাই নৌকা বিরোধী সকল ষড়যন্ত্র কে প্রতিহত
করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১১ নভেম্বর সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ
নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

সোমবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় সৈয়দকাঠীর ৫ নং ওয়ার্ডের আউয়ার বাজার এলাকায়
সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী
আনোয়ার হোসেন মৃধা’র উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয়
কার্যনিবার্হী সদস্য মোঃ আনিসুর রহমান, বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক
সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, বানারীপাড়া
উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক
অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা। উঠান বৈঠকে উপস্থিতি সকলের কাছে ভোট প্রার্থনা
করে বক্তব্য রাখেন সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী
লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আনোয়ার হোসেন মৃধা।
এছাড়াও উঠান বৈঠকে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা ও সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী
লীগ, সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।