বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক, প্যান প্যাসিফিক সোনার গাঁও হোটেল’র সাবেক পরিচালক,বাবুগঞ্জ-মুলাদীর কৃতি সন্তান মোঃ আতিকুর রহমান আতিক চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ গমন করেছেন।
গত ৯ নভেম্বর মঙ্গলবার সকাল সোয়া দশটার ফ্লাইটে ঢাকা থেকে ভারতের চেন্নাই’র উদ্দেশ্যে যাত্রা করেন।
তাঁর সাথে সফর সঙ্গী হিসেবে আছেন তাঁর স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নূসরাত সিমু ও তাদের একমাত্র কন্যা মেহেরিশ সুহাইরা রহমান ও বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান মোঃ মশিউর রহমান।
বর্তমানে তিনি চেন্নাইয়ে অবস্থিত হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন। আগামী কয়েকদিনের মধ্যে নিয়মিত চেক-আপের অংশ হিসেবে চেন্নাই এ্যাপোলো হসপিটালে চিকিৎসা গ্রহন করবেন।
তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।