• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিস্থ জালালাবাদ এসোসিয়েশনের আহবায়ক কমিটির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১০, ২০২১, ০২:২৬ পূর্বাহ্ণ
ইতালিস্থ জালালাবাদ এসোসিয়েশনের আহবায়ক কমিটির অনুমোদন

ইতালি প্রতিনিধিঃ
জালালাবাদ এ্যাসোসিয়েশন ইতালির ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে ঢাকাস্থ কেন্দীয় জালালাবাদ এসোসিয়েশন কমিটি। ৩নভেম্বর রোমে একটি রেষ্টুরেন্টের হলরুমে অনুমদিত আহবায়ক কমিটি প্রকাশ করেন সমিতির আহবায়ক ,সদস্য সচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ। আহ্বায়ক এমডি আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাব্বির আহমেদের পরিচালনায় এ সভায় আরো উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য মকবুল আহমেদ, ফজলুর রহমান, মজির উদ্দিন, মাসুক উদ্দিন, মিনার আহমেদ, এমডি রানা ও বিশিষ্ট ব্যবসায়ী জামিল আহমেদ সহ আরো অনেকে।
এসময় বক্তারা কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানান। তারা বলেন কেন্দ্রের নির্দেশনা মেনেই নির্দিষ্ট সময়েই পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।