এম ইসমাইল, ভোলা সদর।।
ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাসিয়া বাজার সংলগ্ন চর পাঙ্গাসিয়া ইসলামিয়া আলীম মাদ্রাসায় ২০২১ইং সনের দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও আলিম পরিক্ষার্থীদের বিদায়ে অনুষ্ঠান মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ১১টার সময়ে প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে চর পাঙ্গাসিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোহাম্মদ আমির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দিয়েছেন ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোহাম্মদ শরীফ হোসেন (বাঘা), অত্র মাদ্রাসার আরবি প্রভাষক মাঃ মোহাম্মদ সবুর আহম্মেদ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ মাদ্রাসার ছাত্র -ছাত্রীদের কে বিভিন্ন দিক নিদের্শনা দিয়ে ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেন। বিদায়ী শিক্ষাথীদেরকে পরীক্ষার সকল সরঞ্জাম প্রধান করেন।