• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে নমুনা শস্য কর্তনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১১, ২০২১, ০২:৪৩ পূর্বাহ্ণ
গৌরনদীতে নমুনা শস্য কর্তনের উদ্বোধন

গৌরনদী প্রতিনিধি
বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল জিংক সমৃদ্ধ আমন ধানের চাষ সম্প্রসারনের লক্ষ্যে বরিশালের গৌরনদীতে বিনা ধান-২০ এর মাঠ দিবস ও নমুনা শস্য কর্তনের উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ পরমানু কৃষি গভেষনা ইনষ্টিটিউট ও উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বুধবার বিকেলে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন (ভার্চুয়ালী) বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ তাওফিকুল আলম, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হারুন অর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের রহমতপুর বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন। শেষে নমুনা শস্য কর্তনের উদ্বোধন করেন অতিথিরা।