• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের ৬ ইউনিয়নে বিজয়ী হলেন যারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১১, ২০২১, ১৫:১২ অপরাহ্ণ
বরিশালের ৬ ইউনিয়নে  বিজয়ী হলেন যারা

বরিশাল ব্যুরো
নজিরবিহীন ভোট গ্রহন সম্পন্ন হলো বরিশাল সদর উপজেলার ৬টি ইউনিয়নে। উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনে বেসরকারী ফলাফলে বরিশালের চরকাউয়া ইউনিয়নে বিজয়ী হয়েছে আওয়ামী লীগের প্রার্থী মনিরুল ইসলাম ছবি। চাঁদপুরা ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এইচএম জাহিদ হোসেন। ায়েস্তাবাদ ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আরিফুজ্জামান মুন্না। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রুবেল হোসেন মামুন তালুকদার। চরমোনাই ইউনিয়নে বিজয়ী হয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ মো: জিয়াউল করিম। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী আওয়ামী লীগের নুরুল ইসলাম। রায়পাশা কড়াপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আহম্মদ শাহরিয়ার বাবু। বরিশাল কোতয়ালী বিএনপির সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুল আমিনের ভাই মনিরুজ্জামান তার নিকটতম প্রতিদ্বন্ধি। চন্দ্রমোহন ইউনিয়নে বিজয়ী হয়েছেন সতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অলিউর রহমান। ##