বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়ায় সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো.আনোয়ার হোসেন মৃধা ৫ হাজার ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আ.রাজ্জাক মাস্টার (আনারস প্রতীক)কে পরাজিত করে বেসরকারী ভাবে দ্বিতীয় বারেরমত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো.আনোয়ার হোসেন মৃধা বেসরকারী ভাবে ৮৬৯৮ ভোট পেয়ে নির্বাচিত ও তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আ.রাজ্জাক মাস্টার ৩৬৬২ ভোট পেয়ে পরাজিত হন।
এদিকে সৈয়দকাঠী ইউনিয়নের নির্বাচন কোন রকম সহিংসতা ছাড়াই সুষ্ঠ ও সান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধার প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আ.রাজ্জাক মাস্টার।