• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১১, ২০২১, ০৯:৩৭ পূর্বাহ্ণ
বরিশালে উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা

বরিশাল সংবাদদাতা
বরিশালের ৩টি উপজেলায় ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে ভোটগ্রহন শুরু হয়। এতে দেখাযায় উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা।
সকালে বরিশালের শায়েস্তাবাদ ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখাযায়, ভোটারদের দির্ঘ লাইন। তবে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারের সংখ্যা অনেক বেশি লক্ষ করা গেছে।
ভোটাররা জানান, সুষ্ঠ ভাবে তারা ভোট প্রদান করছেন। অনেকে ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করেন।
কেন্দ্রগুলোতে আইনশৃংখলা বাহীনির সদস্য মোতায় রয়েছে।
বরিশালে ১২টি ইউনিয়নে মোট ১১৪টি কেন্দ্র রয়েছে। চেয়ারম্যান পদে ৪৭ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩১ জন এবং সাধারন সদস্য পদে ৪১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
আগৈলঝাড়া উপজেলায় ৫টি ইউনিয়নের সবগুলোতেই বীনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচীত হয়েছেন। ১২টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৯২২ জন।