সৈয়দ নূর ই আলমঃ
বরগুনার বেতাগীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক মো. জহিরুল ইসলাম লিটন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল এর নেতৃত্বে সকাল ছয় ঘটিকায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১০ টায় পৌর শহরে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বেলা ১১ টায় দলীয় কার্যালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, সাংগঠনিক সম্পাদক মহসিন ফয়সাল অপুসহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে কেক কাটা হয়। বৃহস্পতিবার উপজেলা পরিষদ জামে মসজিদে বাদআছর দোয়া অনুষ্ঠান করা হয়েছে।