গৌরনদী প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে কেক কাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগের আয়োজনে বৃহস্পতিবার বিকালে গৌরনদী বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে কেককাটা শেষে উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রােেখন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার, আওয়ামী লীগ নেতা আবু সাঈদ নান্টু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহামন শামীম, সাধারন সম্পাদক আলামিন হাওলাদার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়াসহ অন্যান্যরা।