• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে সুজনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১২, ২০২১, ০৯:২৫ পূর্বাহ্ণ
গৌরনদীতে সুজনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গৌরনদী প্রতিনিধি

“বৈচিত্র্যের মাঝে ঐক্যের চেতনা ধারন করি, গণতান্ত্রিক-মানবিক বাংলাদেশ গড়ি” এই শ্লোগানে বরিশালের গৌরনদীতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার সকালে সুজনের উপজেলা ও পৌর শাখার আয়োজনে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সুজনের উপজেলা সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক চোকদার, খান শামছুল হক, সিদ্দিকুর রহমান, সুজনের উপজেলা সহসভাপতি ড্যানিস মারান্ডী, সাধারণ সম্পাদক প্রেমানন্দ ঘরামী, সাংবাদিক হাসান মাহামুদ, জামিল মাহমুদ, মোল্লা ফারুক হাসানসহ অন্যান্যরা।