• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদী টুয়েন্টিফোর ডট কমের বর্ষপূর্তি উদ্যাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১২, ২০২১, ০৯:২৩ পূর্বাহ্ণ
গৌরনদী টুয়েন্টিফোর ডট কমের বর্ষপূর্তি উদ্যাপন

গৌরনদী প্রতিনিধি \ কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালের গৌরনদীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল গৌরনদী টুয়েন্টিফোর ডট কমের ৯ম বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক চোকদার, খান সামছুল হক, সিদ্দিকুর রহমান।

নিউজ পোর্টালের সম্পাদক খায়রুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিসিডিবির এরিয়া ম্যানেজার ড্যানিস মারান্ডী, এনজিও ফোরামের উপজেলা সমন্বয়কারী প্রেমানন্দ ঘরামী, শিক্ষক আশরাফ হেমায়েত, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সহ-প্রচার সম্পাদক হাসান মাহমুদ, বরিশাল মেট্রোর নির্বাহী সম্পাদক মোল্লা ফারুক হাসান, বার্তা সম্পাদক আরিফিন রিয়াদসহ অন্যান্যরা।