• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিদায় অনুষ্ঠান এবং আমাদের ভাবনাঃ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১২, ২০২১, ১৪:২২ অপরাহ্ণ
বিদায় অনুষ্ঠান এবং আমাদের  ভাবনাঃ

পৃথিবীতে সুন্দর ভাবে বেঁচে থাকার নাম হলো শিক্ষা। যা গ্রহন করলে প্রথমে নিজের উন্নতি, তারপর পরিবারের, তারপর সমাজের উন্নতি। একজন সন্তান জন্ম গ্রহনের পর হাঁটি হাঁটি পা পা করে যা বলতে শিখে তা হলো পারিবারিক শিক্ষা। এরপর স্কুলে আসলে প্রতিষ্ঠানিক শিক্ষা।
শিক্ষার মূল উদ্দেশ্য হলো নিজেকে একজন ভালো মানুষ তৈরি করা।বাবা মা’র প্রার্থনা হলো আমার সন্তানটি যেন মানুষের মতো মানুষ হয়।প্রতিষ্ঠানিক শিক্ষার ১ম স্তর শেষ করে ভালো ভাবে মাধ্যমিক স্তরে পদার্পন করে। এই স্তর শেষ করে যখন স্কুল ত্যাগ করবে তখন তাদের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত হয় এই ভেবে যে এতটা বছর এই স্কুলে পড়ালেখা করলাম আর হয়তো স্কুলের এই ধারাবাহিক পাঠদান হবে না, চলে যেতে হবে উচ্চ মাধ্যমিক স্তরে। তখন মনটা খুব খারাপ লাগে। চোখ ছল ছল করে। তখন স্যারদের কাছে অনুমতির জন্য আসে। স্যার আমারা বিদায় অনুষ্ঠান করতে চাই যার আয়োজন বর্তমান নিউটেন এর ছাত্ররা করবে। স্যারেরা তখন একটু দুর্বল হয়ে পরে।তখন অনুমতি দেওয়া হয়, পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করার।অনেক স্কুলে একই সাথে ঈদে মিলাদুনবীও পালন করে।
সেখানে নিউটেনের ছাত্ররা বিদায় বার্তা পড়ে শুনায়।
যেতে নাহি দিব হায়,তবুও যেতে দিতে হয়,তবু চলে যায়। তখন পরীক্ষার্থীরা তাদের বক্তব্যে এই বিদ্যালয়ের এত বছরের সৃতিচারণ করতে করতে নিজেকে আর ধরে রাখতে পারে না। অঝরে অশ্রু সিক্ত হয়ে বক্তব্য শেষ করে।
তারপর প্রত্যেক স্যারের পা ধরে আর ছাড়তে চায়না,সেকি কান্না! স্যারেরাও অশ্রু সিক্ত হয়ে পরে।
বতর্মান সময় ফেইসবুকের কারণে কিছু বিদায় অনুষ্ঠান চোখে পড়ে, সেটার নাম Ragday. আমরা জানি বিদ্যালয়ের প্রতিষ্ঠা বাষির্কিতে এইরকম দিন পালন করা যেতে পারে, তাও সামর্থ্য থাকলে।
কিন্তু বর্তমানে Ragday নামে এগুলো কি হয়! শিক্ষা প্রতিষ্ঠানইবা এর অনুমতি কি ভাবে দেয়,নাকি অনুমতির প্রয়োজন নেই। পিতা মাতাও কি জানেনা তার সন্তানটি কি করতে যাচ্ছে। নাকি তারাও এটার বিষয় কিছুই জানেন না।বিষয় টি জাতিকে ভাবিয়ে তুলছে। আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ যেন বিপথগামী না হয়,তার জন্য শিক্ষক, পিতা মাতা,এবং সমাজের সকল স্তরের মানুষের সুদৃষ্টি কামনা করছি।
তাইজুল ইসলাম।
অধ্যক্ষ
গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ বরিশাল।