বাবুগঞ্জ প্রতিনিধি ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়রের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোঃ জসিম উদ্দিন শিকদার ফুটবল প্রতীক পেয়েছেন। আজ সকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম তাকে ফুটবল প্রতীক প্রদান করেছেন।
প্রতীক পেয়ে তিনি রহমতপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সর্বস্থরের ভোটার সমর্থকদের সাথে কুশল বিনিময় ও গনসংযোগ শুরু করেছেন।
গনসংযোগ কালে ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন বলেন, এলাকার সর্বস্থরের মানুষের ভালোবাসা ও চাওয়ার প্রতি শ্রদ্ধা রেখেই রহমতপুর ইউনিয়ন পরিষদের সদস্য পদে তৃতীয় বারের মত নির্বাচনে অংশগ্রহণ করেছি।
আমি বরাবরের মতো সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে সরকারের বরাদ্ধ সঠিকভাবে বন্টনের মাধ্যমে অসহায় গরীব মানুষের আস্থা অর্জনে সর্বদা সচেষ্ট ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আসন্ন নির্বাচনে আপনারা আমাকে ফুটবল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করলে রহরমতপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড কে উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করবো। আমি আশা করছি ৬ নং ওয়ার্ডের জণগণ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে আবারো জয়যুক্ত করবেন।