হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় চলতি বছরে এস এস সি পরীর্ক্ষাথীরা নতুন ভেন্যু পেয়ে আনন্দিত ও উল্লাসিত।জানা যায় প্রতি বছর হিজলা উপজেলার ৬ টি ইউনিয়নের এস এস সি পরীর্ক্ষাথীরা উপজেলা সদরে এসে পরীক্ষায় অংশগ্রহন করতে হয়।উপজেলার হরিনাথপুর ইউনিয়নের একাংশ ও মেমানিয়া ইউনিয়ন এবং হিজলা গৌরবদী ইউনিয়নের ছাত্রছাত্রীরা বিশাল মেঘনা নদী পাড়ি পারি দিয়ে এই পাড়ে তারা পরীক্ষা দিতে আসতে ।এ পাড়ে আসতে তাদের অনেক দূর্ভোগের শিকার করতে হয়েছে।কিন্তু এ বছর সেই দূর্ভোগ লাগব হতে চলছে।চলতি বছর মেঘনা নদীর পাড়ের ছাত্রছাত্রীদের জন্য এস এস সি পরীক্ষার ভেন্যু করেছে মেমানিয়া ইউনিয়নের মোস্তাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে।এ সংবাদ পেয়ে অভিভাবক ও ছাত্র ছাত্রীদের মাঝে দেখা দিয়েছে আনন্দ উল্লাস।
হরিনাথপুর ইউনিয়নের নুরুননেছা কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এক পরীক্ষার্থীর বাবা সাইফুল ইসলাম বলেন আগে ছেলে মেয়েদের পরীক্ষার জন্য উপজেলা সদরে থেকে পরীক্ষায় অংশগ্রহন করতে হয়েছে।এ বছর মেমানিয়া পরীক্ষার কেন্দ্র হওয়ায় আমার মেয়ে পরীক্ষা নিয়ে অনেক টেনশন কমে গেছে।
মোস্তাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন বলেন এ বছর আমার প্রতিষ্ঠানের এস এস সি পরীক্ষার নতুন ভেন্যূ হওয়ার অত্র অঞ্চলের অভিভাবক ও ছাত্রছাত্রীদের সুবিধা হয়েছে।আমরা সচ্ছতার সাথে পরীক্ষা নিব বলে জানান।
মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার নাসির জানায় এস এস সি পরীক্ষা ভেন্যু এ পাড়ে হওয়ায় কি পরিমানে উপকার হয়েছে এ অঞ্চলের ছাত্রছাত্রীদের তা ভাষায় প্রকাশ করা যায় না।তিনি আরো বলেন আমাদের এ অঞ্চলের অভিভাবক ছাত্রছাত্রীদের র্দীঘদিনের কষ্ট দুর হয়েছে।তাই শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ পাড়ের অবহেলিত জনগনের পক্ষ থেকে ধন্যবাদ জানায়।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোস্তাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বকুল চন্দ্র কবিরাজ বলেন ছাত্রছাত্রী ও অভিভাবকদের কষ্টের কথা চিন্তা করে এ বছর মেমানিয়া ইউনিয়নের একটি পরীক্ষার ভেন্যু করা হয়েছে।আগামী সরকার চাইলে কেন্দ্র করতে পারে।