হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলায় এস এস সি পরীর্ক্ষাথীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।১১ ই নভেম্বর বেলা ১১ টার সময় উপজেলার হরিনাথপুর ইউনিয়নের নুরুননেচ্ছা কাদের মেমরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম আল মামুন।প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ আবদুল মন্নান।
এছাড়াও অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন হিজলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি আবদুল হামিদ,ম্যানেজিং কমিটির সদস্য মোজ্জামেল বেপারী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।