জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বরিশালে মোহনা টেলিভিশনের এক যুগ পালন করা হয়েছে। সকাল সাড়ে ১১ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল এর সামনে কেক কেটে এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন প্রধান অতিথি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: রকিবুর রহমান খান, বরিশাল রেঞ্জ অফিসের এসপি মোঃ নুরুল আমিন, বরিশাল র্যাব-৮ এর উপ-পরিচালক মেজর জাহাঙ্গীর আলম, বরিশাল জেলার এডিশনাল এসপি মোঃ ফরহাদ সরদার, এনডিসি মোঃ নাজমুল হুদা, সিনিয়র সাংবাদিক আলম রায়হান, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সহ-সভাপতি এসএম জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, বরিশাল প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুখেন্দু এদবর ও বিআরইউ সাধারণ সম্পাদক মিথুন সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ক্লাবের সভাপতি, মোহনা টেলিভিশনের বরিশাল বিভাগীয় প্রধান এবং দৈনিক সকালের বার্তার প্রকাশক ও সম্পাদক শেখ শামীম। এসময় অতিথিরা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মোহনা টেলিভিশনের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন।
এছাড়া মোহনা টেলিভিশনের ভূয়সী প্রশংসা করেন।