• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালবাসীর ভালোবাসা ও উষ্ণ সংবর্ধনায় সিক্ত ফরচুন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১২, ২০২১, ০৯:২১ পূর্বাহ্ণ
বরিশালবাসীর ভালোবাসা ও উষ্ণ সংবর্ধনায় সিক্ত ফরচুন চেয়ারম্যান

“বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০”এর মাঝারি ক্যাটাগরীতে প্রথম পুরুস্কার অর্জন করায়, ফরচুন গ্রুপ অফ কোম্পানিজ এর চেয়ারম্যান জনাব মিজানুর রহমানের বরিশাল আগমন উপলক্ষে সংবর্ধনার আয়োজন করেছে ফরচুন গ্রুপ এর কর্মকর্তা ও শ্রমিক বৃন্দ।
বিমানবন্দর হতে চেয়ারম্যান মহোদয়কে সাথে নিয়ে এক পথ শোভাযাত্রা কাশীপুর হয়ে নথুল্লাবাদ, নতুন বাজার সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরিশাল বিসিক শিল্প নগরীতে ফরচুন সুজ এর সামনে এসে শেষ হয়।
সন্ধ্যা ৭ ঘটিকায় চেয়ারম্যান মহোদয় কারখানায় প্রবেশের সাথে সাথে কর্মকর্তা ও শ্রমিকগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় মালিক-শ্রমিকদের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
এরপর প্রিমিয়ার ফুটওয়্যার লিমিটেড এর পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয় কে সম্মাননা স্মারক প্রদান করেন ফরচুন গ্রুপ অব কোম্পানিজ এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ রেদোয়ান ও সিনিয়র ডিজিএম জনাব মোঃ জাহাঙ্গীর কবির।
এ বিরল কৃতিত্ব ও গৌরব অর্জন করায় জনাব মিজানুর রহমান বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরুস্কার ২০২০ আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ও শিল্প মন্ত্রণালয়কেধন্যবাদ জানান। তিনি এ পুরস্কারটি বরিশালবাসী ও প্রতিষ্ঠানের সহকর্মীদের উৎসর্গ করেন।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর 2021) শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি জনাব মিজানুর রহমানের হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কামাল আহমেদ মজুমদার, এমপি।