বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাকেরগঞ্জের নিয়ামতিতে বসতঘরসহ জমি দখল করার করার অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুসহ পরিবারের সাত সদস্য বিগত একমাস যাবত না ঘুমিয়ে রাত জেগে পাহারা দিচ্ছে। জমির মালিক মোঃ হুমায়ুন কবির মুন্সী জানান, ১৯৭৫ সালে তিনি ও তার ভাই লতিফ মুন্সী নিয়ামতি মৌজার জেএল ১১ নং, দাগ নং-৫৮০০, খতিয়ান নং-১৫০ এর মোট ২২ শতাংশ জমি সাবকবলা দলীল মূলে ক্রয় করেন। ওই জমিতে তারা গাছপালা রোপন করে বসত ঘর নিমাণ করে দীঘদিন ধরে বসবাস করে আসছেন। সম্প্রতি একই এলাকার ভূমিদস্যু ফজলুল হক মুন্সীরা ওই জমিসহ তাদের বসতঘর দখল করার জন্য উঠে পরে লেগেছে। এলাকার বাহির থেকে ভাড়াটে মস্তান এনে তার বসতঘরের আশেপাশে মহড়া দিচ্ছে। এতে বৃদ্ধ মোঃ হুমায়ুন কবির মুন্সীসহ তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। এ ঘটনায় তিনি পুলিশ প্রশাসনের সুদৃষ্টি ও সহায়তা কামনা করেছেন।