বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা নিজ নিজ এলাকাগুলোতে প্রচার-প্রচারণা,পথসভা ও গণসংযোগ চালাতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়রের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী হিসেবে গণসংযোগ শুরু করেছেন স্থানীয় যুব সমাজের অত্যান্ত প্রিয় ব্যক্তি, ক্রীড়ানুরাগী মোঃ শাহীন হোসেন হাওলাদার।
তিনি রহমতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সর্বস্থরের ভোটার সমর্থকদের সাথে কুশল বিনিময় ও গনসংযোগ করে যাচ্ছেন। গনসংযোগ কালে ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ শাহীন হাওলোদার বলেন, এলাকার সর্বস্থরের মানুষের ভালোবাসা ও চাওয়া পাওয়াকে প্রাধান্য দিতেই ইউনিয়ন পরিষদের সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতায় এসেছি। আমি ওয়াদাবন্ধ,সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে সরকারের বরাদ্ধের সম্পূর্ন সঠিক বন্টনের মাধ্যমে অসহায় গরীব মানুষের আস্থা অর্জনে সর্বদা সচেষ্ট থাকবো।
আমাকে এ নির্বাচনে আপনারা ভোট দিয়ে বিজয়ী করলে রহরমতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করবো। আমি আশা করছি আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।