জি.এম রিপন,বানারীপাড়া
বরিশালের বানারীপাড়ায় অবাদ সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো.আনোয়ার হোসেন মৃধার সঙ্গে হেরে গিয়ে জামানত হারিয়েছেন দুই চেয়ারম্যান প্রার্থী।
বৃহস্পতিবার সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত এ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন মৃধা ৮৬৯০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আ.রাজ্জাক মাস্টার ৩৭১৭ ভোট পেয়ে পরাজিত হন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) ও সৈয়দকাঠী ইউনিয়নের (ইশা.) সভাপতি মো.কবির হোসেন হাতপাখা প্রতীকে ৪৩০ ভোট ও সতন্ত্র প্রার্থী আ.রহিম মটরসাইকেল প্রতীকে ৪০ ভোট পেয়ে পরাজিত হয়ে জামানত হারান।
এব্যপারে উপজেলা নির্বাচন অফিসার মো.মনিরুজ্জামান জানান, চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থীদের জামানত ফেরত পেতে হলে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীর প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হবে। এক্ষেত্রে যারা ওই পরিমান ভোট পাননী, তাদের জামানত বাজেয়াপতো হবে বলে তিনি জানান। এছাড়া ওই ইউনিয়নেূ সংরক্ষিত ৩টি মহিলা আসনে মোট ১৩ জন প্রার্থীর মধ্য থেকে ৩ জন ও ৯টি সাধারণ সদস্য পদে মোট ৩৫ জন প্রার্থীর মধ্যে ৯ জন নির্বাচিত হয়েছেন বলে তিনি জানান। এদিকে সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে পরাজিত প্রার্থীদের মধ্যে থেকে কম করে হলেও ১০/১২ জনের জামানত বাজেয়াপতো হবে বলেও নির্বাচন অফিসার যুগান্তরকে জানান।
জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন নির্বাচনে মোট ২০২৯৩ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ১০৪২৭ জন ও মহিলা ৯৮৬৬ জন। তারা যাতে করে র্নিভিগ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেজন্য নির্বাচন কমিশন’র পক্ষ থেকে ওই ইউনিয়নে অবাদ সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহনের উদ্যোগ নেন। একারণে ওই ইউনিয়নে ৮ জন নির্বাহী ম্যাজিষ্ট্রের্ট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রের্ট সহমোট ৯ জন নির্বাহী ম্যাজিষ্ট্রের্ট’র সাঙ্গে ভোট কেন্দ্রের বাইরে অতিরিক্ত নিরাপত্যা দেয়ার জন্য পুলিশ, র্যাব ও বিজিবীর সমন্নয়ে স্টাইকিং ফোর্স দায়ীত্ব পালন করেন। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি ভোট কেন্দ্রে কোন রকম সহিংসতা ছাড়াই ভোটারদের সতোসফ্রত অংশগ্রহণে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় ওই ইউনিয়নের ভোটাররা উৎসব মূখোর পরিবেশে ভোট কেদ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীর প্রার্থীকে ভোট প্রদান করেণ।
এব্যপারে স্থানীয় ৫নং ওয়ার্ডের ব্যবসায়ী আব্দুর রহমান ও শহিদুল ইসলাম সহ একাধিক ভোটার জানান, এর পূর্বে তারা আর কোন সময় এতো সান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারেননী। এবারে তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে উৎচ্ছাস প্রকাশ করেন। একই ভাবে সান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহনের কথা জানিয়েছেন, ওই ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা ও তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আ.রাজ্জাক মাস্টার সহ সংরক্ষিত ও সাধারণ সদস্যরা। ##