বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জে স্থানীয় একটি মসজিদের ইমামের হাত কুপিয়ে বিচ্ছিন করেছে বাবলু ওরফে বাবু মাঝি(২৮)নামে এক ব্যাক্তি। গত শুক্রবার(১২নভেন্বর) সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার জাহাঙ্গীল নগর ইউনিয়নের পশ্চিম ইসলামপুর জামে মসজিদে। এ ঘটনায় প্রকৃত হামলাকারীকে ঘটনার রাতেই বাবুগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছেন। এঘটনায় গুরুতর আহত ইমামের ভাই মোঃ সেলিম বেপারী শনিবার সকালে মোঃ বাবলু মাঝিকে আসামি করে বাবুগঞ্জ থানায় মামলা(নং৪) দায়ের করেন। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের পশ্চিম ইসলামপুর জামে মসজিদে ৮/১০দিন আগে মোঃ বাবলু মাঝি মসজিদে থাকার জন্য ইমামের কাছে মসজিদে থাকার অনুরোধ করেন। কিন্তু ইমাম তাতে রাজি না থাকায় ইমামের সাথে বাবলু মাঝির বিরুদ্ধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাতে এ’শার নামাজের পরে ইমাম মাওলানা মোঃ ইয়াকুব আলী(৪৬)কে একই এলাকার মৃত.ফরিদ মাঝির ছেলে বাবলু মাঝি(২৮) দেশীয় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ইমামের একটি হাত বিচ্ছিন্ন করে ফেলে ও অন্য হাতের দুটি আঙ্গুল ফেলে দেয়। গুরুতর অবস্থায় ইমামকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই ঢাকায় পাঠানো হয়। বরিশাল জেলা পুলিশ সুপারের নির্দেশে শুক্রবার রাতেই অভিযান চালিয়ে বাবলু মাঝিকে নিজ এলাকার বাগান থেকে গ্রেফতার করা হয়েছে। তার স্বীকারক্তি অনুযায়ী কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার কাজে ব্যবহৃত ধারালো অস্ত্রটি পাশের একটি খাল থেকে উদ্ধার করা হয়। হামলাকারী বাবলু মাঝি চট্রগ্রামের রাঙ্গুনিয়া একটি মাদ্রসা থেকে আলিম পাশ করেছেন। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ মাহাবুবুর রহমান বলেন, শুক্রবার রাতেই স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত মোঃ বাবলু মাঝিকে ওই এলাকার একটি বাগান থেকে গ্রেফতার করা হয়েছে।
এমন ন্যাক্কারজনক হামালার প্রতিবাদে রবিবার (১৪নভেন্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের সর্বস্থরের জনতার উদ্যোগে সন্ত্রাসী বাবলু মাঝির ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাবুগঞ্জ ইমাম সমিতি ও সর্বস্থরের জনতার ব্যানারে জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ নেছার উদ্দিন খান’র সভাপতিত্বে প্রতিবাদ সভা ও মানববন্ধনে জাহাঙ্গীর নগর ইউনিয়নের ১০৪টি মসজিদের ইমামসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। মানববন্ধে বক্তারা সন্ত্রাসী মোঃ বাবলু ওরফে বাবু মাঝি জঙ্গি গোষ্ঠীর সদস্য দাবী করে তার ফাঁসির দাবি জানায়।