• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২১, ১০:৪৭ পূর্বাহ্ণ
উজিরপুরে সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধিঃ

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে এক সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল
রোববার স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, ইউপি চেয়ারম্যান এ্যাড. শহীদুল ইসলাম মৃধা, সরোয়ার হোসেন প্রমুখ।কর্মশালায় পানিতে ডোবা, সাপে কামড়ানো, আগুনে পোড়া, বৈদ্যুতিক শক, হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলা, সড়ক দুর্ঘটনা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ব্যাপক আলোকপাত করা হয়েছে।
সভায় সাংবাদিক, ইমাম, শিক্ষক, জনপ্রতিনিধি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মি গণ অংশ নেন।