বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদে নির্বাচনী সহিংসতায় পরাজিত মেম্বর প্রার্থী সহ তার ১৫ কর্মীর উপর হামলা চালিয়েছে বিজয়ী মেম্বার প্রার্থী কবির চকিদার ও তার সহযোগীরা।
এসময় তারা পরাজিত প্রার্থী মিজানুর রহমান শরীফের ব্যক্তিগত অফিস ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
শনিবার রাত সাড়ে সাতটায় শায়েস্তাব বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, ৪ নং শায়েস্তাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী মিজানুর রহমান শরীফ, মিজানুর রহমান শরীফ এর সমর্থক এস এম আজাদ, মাইনুল ইসলাম, শহিদ গাজি, নাদিম শরীফ, তৌসিফ শেখসহ ১৪-১৫ জন।
এদের মধ্যে গুরুতর আজাদ, মাইনুল, শহীদ, নাদিম, তৌসিফকে কে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
আহত পরাজিত মেম্বার প্রার্থী মিজানুর রহমান জানান, নির্বাচন চলাকালীন সময় মোরগ মার্কা প্রতীকের মেম্বার প্রার্থী মিজানুর রহমান শরিফ ও তার কর্মী সমর্থকদের ওপর প্রায় সময় বিভিন্ন ভয়-ভীতি সহ খুন-জখমের হুমকি দিয়ে আসছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কবির চকিদার সহ তার কর্মী সমর্থকরা।
গত ১১ নভেম্বর বৃহস্পতিবার নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনের দিন কবির কৌশলে’ তার কর্মী-সমর্থক সহ ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে মিজান শরীফের ভোটারদের ভয়-ভীতি দেখায় ও ভোট কারচুপি করে বিজয়ী হয় কবির।
এরই জের ধরে কবির চকিদার ও তার কর্মী-সমর্থকরা পরাজিত প্রার্থী মিজানুর রহমান শরীফ ও তার কর্মী সমর্থকদের ওপর হামলার টার্গেট করে।
ঘটনার দিন গত শনিবার রাতে মিজানুর রহমান শরীফ সহ তার কর্মী-সমর্থকরা শায়েস্তাবাদ বাজারের ব্যক্তিগত অফিসে আসলে বিজয়ী মেম্বার প্রার্থী কবির ও তার কর্মী সমর্থকরা তাদেরকে ঘিরে ফেলে।
প্রায় ঘণ্টাব্যাপী কবিরসহ তার লোকজন মিজানুর রহমান শরীফের লোকজনের উপর ধাওয়া করে।
একপর্যায়ে কবির, খবির মন্টু, শহিদুল, মিজান, রহিম নুরুল হক, খোকন বয়াতি সহ ৪০-৫০ জনের একদল সহযোগী প্রথমে মিজানুর রহমান শরীফের উপর হামলা চালায়।
তাকে বাঁচাতে মিজানুর রহমান শরীফের কর্মী-সমর্থক এস এম আজাদ মাইনুল ইসলাম শহিদ গাজির কৌশিক সহ ১৫ কর্মী সমর্থক আসলে তাদেরকেও কুপিয়ে-পিটিয়ে রক্তাক্ত জখম করেন কবির চকিদার সহ অন্যান্য সহযোগীরা।
এ সময় তারা মিজানুর রহমান শরীফের ব্যক্তিগত অফিস ভাঙচুর ও লুটপাট চালিয়ে নগর ২ লক্ষ ৬৭ হাজার টাকা ছিনিয়ে নেয়।।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুতর ৬ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নেয়।
অভিযুক্ত বিজয়ী মেম্বার প্রার্থী কবির চোকিদার জানান, শায়েস্তাবাদে মিজানুর রহমান ও তার কর্মী সমর্থকদের ওপর হামলা হয়েছে। আমার কর্মী সমর্থকরা ভুল বুঝে তাদের উপর হামলা করেছে আমি নিজে থেকে তা প্রতিহত করি। এখানে আমার কোন নির্দেশ বা নেতৃত্ব ছিল না।
এ বিষয়ে কাউনিয়া থানার উপ-পরিদর্শক মিরাজ হোসেন জানান, নির্বাচনী সহিংসতা নিয়ে পরাজিত প্রার্থী মিজানুর রহমান শরীফ ও তার কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। তবে অভিযোগ দিলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।