• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় জনপ্রিয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম চৌমোহনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২১, ১০:০৯ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় জনপ্রিয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম চৌমোহনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

জি.এম রিপন, বানারীপাড়া
বানারীপাড়ায় সীমান্তবর্তী-প্রত্যন্ত এলাকা বিশারকান্দি ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক এবং উপজেলা যুগান্তর স্বজন সমাবেশ’র উপদেষ্টা সদস্য মো.সাইফুল ইসলাম সান্ত চৌমোহনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলা কম্পাউন্ডে মাধ্যমিক শিক্ষা ও নির্বাচন রিটার্নিং অফিসার মো.মোস্তফা আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কন্ঠভোটে তিনি এ সভাপতি নির্বাচিত হন। এসময় উপস্থিত চৌমোহনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হুমায়ুন কবিরসহ ৮ জন সদস্যর মধ্য থেকে অভিভাবকদের ভোটে নির্বাচিত সদস্য বিপুল হালদার ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদের নির্বাচনে বিশারকান্দি ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মো.সাইফুল ইসলাম সান্তর নাম প্রস্তাব করেণ। এসময় উপস্থিত অপর দুই অভিভাবক সদস্য সন্তোষ মন্ডল ও মো.মোস্তফাসহ ৬ জন সদস্য প্রকাশ্যকন্ঠ ভোটে তাকে সমর্থন করেন।
পরে সভাপতি পদে অভিভাবক সদস্য মো.কবির হোসেন বিশারকান্দি শেরে বাংলা ডিগ্রী কলেজের প্রভাষক এস.এম মোস্তফা কামাল’র নাম প্রস্থাব করলে উপস্থিত দসস্যদের মধ্যে থেকে তার পক্ষে আর কোন সমর্থন না পওয়ায় প্রথম প্রস্তাবের জনপ্রিয় চেয়ারম্যান্য মো.সাইফুল ইসলাম সান্তকে চৌমোহনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি ঘোষনা করা হয়। এসময় ওই বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মো.রফিকুল ইসলাম মন্টু, মো.শহিদুল ইসলাম ও মোসাম্মৎ সাবানা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা আওয়ামী লীগ ও যুগান্তর স্বজন সমাবেশ’র নেতৃবৃন্দ বিশারকান্দি ইউনিয়নের চৌমোহনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি মো.সাইফুল ইসলাম সান্ত ও অভিভাবক সদস্যসহ শিক্ষক প্রতিনিধিদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।