• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ’র মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২১, ০৯:৫২ পূর্বাহ্ণ
বাবুগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ’র মৃত্যু

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত পরিচয় (৬০)নামে এক বৃদ্ধ¬¬¬ মারা গেছে। এঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাস স্টান্ডে।

স্থানীয় ও বিমান বন্দর থানা সূত্রে জানা গেছে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ওই বৃদ্ধ রাস্তা পার হওয়ায় সময় বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের চাকায় পৃষ্ট হয়ে বৃদ্ধর মৃত্যু হয়। এসময় দীর্ঘ ১ ঘন্টা ঢাকা -বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে ।

সংবাদ পেয়ে বিমানবন্দর থানার ওসি কমলেস চন্দ্র হালদার ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন এবং সড়কে স্প্রীড ব্রেকার দেয়ার জন্য সড়ক ও জনপথ বিভাগের সাথে যোগাযোগ করে ব্যবস্থ্য নিবেন।

থানা পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল শেবা-চিম হাসপাতাল মর্গে প্রেরন করেন। এখন পর্যন্ত নিহতের পরিচয় পায়নি থানা পুলিশ। এঘটনায় বিমানবন্দর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।