• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে ইয়াবা বিক্রেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২১, ০৭:৫৪ পূর্বাহ্ণ
আমতলীতে ইয়াবা বিক্রেতা গ্রেফতার

প্রতিবেদন, আমতলী

১৬ পিস ইয়াবাসহ মোঃ গোলাম মোস্তাফা নামের এক মাদক বিক্রেতাকে শনিবার সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানাগেছে, পৌর শহরের খোন্তাকাটা এলাকার মৌলুভী মুজাফফার হোসেনের ছেলে মোঃ গোলাম মোস্তফা দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় আমতলী থানা পুলিশ তাকে পৌর শহরের নং ওয়ার্ড এলাকা থেকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশী করে ১৬ পিস ইয়াবা জব্দ করেছে।

এ ঘটনার গোলাম মোস্তফার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। রবিবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, মাদক মামলার আসামী গোলাম মোস্তফাকে আদালতে পাঠানো হয়েছে।