• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে মানব সেবায় জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২১, ০৭:২৫ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে মানব সেবায় জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বরিশাল বাকেরগঞ্জ উপজেলার নলুয়া আবুল কাশেম মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে ১৩ই নভেম্বর শনিবার সকাল ১০.০০ ঘটিকায় মানব সেবায় জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বাকেরগঞ্জ নলুয়া ইউনিয়নের একঝাঁক তরুন রক্তদাতাদের নিয়ে সংগঠনটি ৮ই নভেম্বর ২০২০ এ প্রতিষ্ঠা করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগের ৪৫ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্বারক উপহার দেয় সংগঠনটি এবং বিদ্যালয় প্রাঙ্গনে ২ শতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করে।সংগঠনে সদস্য ও অন্যান্য সংগঠনের স্বেচ্ছাসেবীদের নিয়ে কেক কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসম ফিরোজ আলম খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভারগ্রীন ব্লাড বরিশালের প্রতিষ্ঠাতা শাহ আলম খান, নলুয়া বাকেরগঞ্জ যুব লীগের সভাপতি সাইদুল ইসলাম,নলুয়া আওয়ামী লীগের সভাপতি আলহাজ শাহাব উদ্দিন খান,জি এম নূর হোসেন সভাপতি মানবিক বাংলাদেশ সোসাইটি দুমকি,সহ-সভাপতি আওয়ামী যুবলীগ নলুয়া ইউনিয়ন মোয়াজ্জেম হোসেন নান্না সহ অন্যান্য অতিথিবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা পরিষদের সদস্য সাধারণ আসন নং ১৪ মাসুদ আলম খান। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলন মেলায় পরিনত হয়। এসময়ে সংগঠনের প্রতিষ্ঠাতা মুসা হাওলাদার সবার প্রতি কৃতজ্ঞতা জানান।।