• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জিংক ধানের বাজারজাতকরণ শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২১, ০৭:৪৭ পূর্বাহ্ণ
জিংক ধানের বাজারজাতকরণ শীর্ষক আলোচনা সভা

গৌরনদী প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা ও জিংক ধানের বীজ বিক্রেতাদের সাথে বাজারজাতকরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

হারভেস্ট প্লাস বাংলাদেশ এবং সিসিডিবির আয়োজনে দুপুরে সিসিডিবি হলরুমে সংস্থার সমন্বয়কারী দেবাশীষ কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিএডিসির উপ-পরিচালক মোঃ রমিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোসাম্মদ মরিয়ম, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মোঃ শাহাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মামুনুর রহমান।

সিসিডিবি’র এরিয়া ম্যানেজার ডেনিস মারান্ডীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, হারভেস্ট প্লাস বাংলাদেশ এর বিভাগীয় সমন্বয়কারী জাহিদ হোসেন, সিসিডিবি’র ফিল্ট সুপারভাইজার আইজ্যাক শিমুল হালদারসহ অন্যান্যরা। সভায় গৌরনদী-আগৈলঝাড়া ও উজিরপুরের ৩০ জন বীজ বিক্রেতা অংশগ্রহণ করেন।