জি,এম-আদল
মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি
বর্তমান সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নের অংশ হিসেবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে জণগনের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সারাদেশে ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করা হয়।
সরকারের এই লক্ষ্য অর্জনের লক্ষ্যে যেসকল ডিজিটাল সেন্টার দারুণভাবে কাজ করে যাচ্ছে তাদের মধ্যে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মঠবাড়িয়া পৌর ডিজিটাল সেন্টারটি অন্যতম।
মঠবাড়িয়া ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি
উপলক্ষ্যে আজ ১৫ নভেম্বর ২০২১ ইং তারিখ সোমবার সকাল ১১.০০ ঘটিকার সময় মঠবাড়িয়া পৌর ডিজিটাল সেন্টার কক্ষে বিশেষ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন মঠবাড়িয়া সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“ডিজিটাল সেন্টার স্থাপন জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক দূরদর্শী ও যুগান্তকারী পদক্ষেপ।নামজারি থেকে শুরু করে সকল সেবাই এখন ডিজিটাল করা হয়েছ। আজ থেকে ১০-১৫ বছর আগে এমন ডিজিটাল সেবার কথা চিন্তাই করা যেত না,এই ডিজিটাল সেন্টারের মাধ্যমে দেশ আরও এগিয়ে যাচ্ছে।ডিজিটাল বাংলাদেশ আজ স্বপ্ন নয়, বাস্তবতা। ডিজিটাল সেন্টারের মাধ্যমে তৃণমূলের জনগণ আজ সরাসরি উপকার পাচ্ছেন।”
পাশাপাশি তিনি উদ্যোক্তাদের দক্ষ হিসেবে নিজেদের গড়ে তুলতে আরও প্রশিক্ষণ নেয়ার পরামর্শ দেন।
উদযাপন অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন মঠবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র (মঞ্জুর রহমান শিকদার ) মঠবাড়িয়া পৌরসভার সচিব, মোঃ হারুন অর রশিদ ও পৌরসভার কাউন্সিলর বৃন্দ সহ প্রশাসন , উদ্যোক্তা , জনপ্রতিনিধি , সেবা গ্রহীতাগণ উপস্থিত ছিলেন। মঠবাড়িয়া পৌর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও এ টু আই এর উদ্যোক্তা জনাব নাঈম মাহমুদ শুভেচ্ছা বক্তব্য এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এসময় আরো বক্তব্য রাখেন ব্যাংক এশিয়ার ব্যাবস্থাপক মোঃ ইমরান হোসেন, কাস্টমার রিলেশন অফিসার সাবিনা ইয়াসমিন। এ সময় বক্তারা ডিজিটাল বাংলাদেশএর বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের বর্ণনা দিয়া বলেন, এ দেশ শত ভাগ ডিজিটাল করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। বাড়ছে সেবার বহর গ্রাম হবে শহর।
উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ডিজিটাল সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে ডিজিটাল সেন্টারে ২৭০টির বেশি সেবা দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- জমির পর্চা, নামজারি, ই-নামজারি, পাসপোর্টের আবেদন ও ফি জমাদান, জন্ম ও মৃত্যুনিবন্ধন, নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, হাজ্ রেজিস্ট্রেশন, সরকারি সেবার ফরম, স্ট্যাম্প বিক্রয়, জীবন বীমা, বিদেশে চাকরির আবেদন সহ অন্যান্য সেবা।
এছাড়াও মঠবাড়িয়া পৌর ডিজিটাল সেন্টার থেকে আধুনিক সকল ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে। ফ্রীতে ব্যাংক একাউন্ট খোলায় দরিদ্র জনগোষ্ঠী ব্যাংকিং সেবার প্রতি আগ্রহী হচ্ছে। এছাড়াও রেমিট্যান্স প্রদান, সরকারি বেসরকারি সকল ধরনের ভাতা, উপবৃত্তি প্রদান করা হয় এবং সকল ধরণের উটিলিটি বিল গ্রহণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে মঠবাড়িয়া পৌর ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তা জনাব নাঈম মাহমুদ জানান, “শিগ্রি মঠবাড়িয়া বাসীর জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে মঠবাড়িয়া আইটি ইনস্টিটিউট চালু হতে যাচ্ছে এবং মঠবাড়িয়া অনলাইন শপ এর কার্যমান চলমান রয়েছে। উদ্যোক্তাদের আরো বেশী সেবার মান বৃদ্ধি পেলে প্রধানমন্ত্রীর এই প্রকল্প হবে চতুর্থ শিল্প বিপ্লবের পথে বাংলাদেশকে এগিয়ে রাখার যুগান্তকারী সিদ্ধান্ত।”