• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রহমতপুর ইউপি নির্বাচনে তরুন সমাজসেবক ওবায়দুল হককে বিজয়ী করতে ওয়ার্ডবাসীর একাত্মতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২১, ০৮:১২ পূর্বাহ্ণ
রহমতপুর ইউপি নির্বাচনে তরুন সমাজসেবক ওবায়দুল হককে বিজয়ী করতে ওয়ার্ডবাসীর একাত্মতা

সাইফুল ইসলাম,বাবুগঞ্জ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের(রাজগুরু) ইউনিয়ন পরিষদের সদস্য পদে তরুন নেতৃত্বের অহংকার সাবেক ইউপি সদস্য মোঃ ওবায়দুল হক সুমনকে বিজয়ী করতে ৮ নং ওয়ার্ডের রাজগুরু এলাকার সাধারণ জনগন একাত্মতা প্রকাশ করেছেন। রহমতপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ৮ নং ওয়ার্ডের সাবেক সফল মেম্বর মরহুম সামসুল হক মেম্বরের পুত্র,তরুন প্রজন্মের অহংকার,বিনয়ী ও নিরহংকার মোঃ ওবায়দুল হক সুমন “টিউবওয়েল’ প্রতীক নিয়ে ইউপি সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৮ নং ওয়ার্ডের সর্বস্থরের জনগনকে সাথে নিয়ে ’টিউবওয়েল’ প্রতীকে ভোট প্রার্থনা করে প্রত্যহ সকাল থেকে রাত পর্যন্ত এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন। ওবায়দুল হক সুমন বলেন,আমি বিশ্বাস করি আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে আমার ৮ নং ওয়ার্ডবাসী ‘টিউবওয়েল’ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আমি ওয়াদাবন্ধ, অতীতের মত সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে সরকারের বরাদ্ধের সম্পূর্ন সঠিক বন্টনের মাধ্যমে অসহায় গরীব মানুষের আস্থা অর্জনে সর্বদা সচেষ্ট থাকবো। ৮ নং ওয়ার্ডকে উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করবো।