• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২১, ১৪:৪২ অপরাহ্ণ
বেতাগীতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

সৈয়দ নূর-ই আলমঃ
বরগুনার বেতাগীতে আধুনিক পদ্ধতিতে চাষাবাদে গতি সম্প্রসারিতকরণের লক্ষ্যে পাওয়ার টিলার, পাওয়ার থ্রেসার ও স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।

রবিবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তিতা করেন প্রধান অতিথি বরগুনা -২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, পৌর মেয়র এবিএম গোলাম কবির, বেতাগী থানার অফিসার ইনচার্জ মো.শাহআলম, পৌর আ’লীগের সভাপতি আআলহাজ্ব বাবুল আকতার ,সাধারণ সম্পাদক আলহাজ্ব হাদিছুর রহমান পান্না, হোসনাবাদ ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান খান ও যুবলীগ সভাপতি প্রভাষক মো. জহিরুল ইসলাম লিটন।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের প্রেস ইমাম মাওলানা আব্দুল হাই নেছারী ও পবিত্র গীতা পাঠ করে শিশির সরকার। এসময় সকল ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ও কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনা করেন প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ। সভাশেষে উপজেলার কৃষকদের মধ্যে ৭ টি পাওয়ার টিলার, ১০ টি পাওয়ার থ্রেসার এবং ১০ টি ১০ টি স্প্রে মেশিন বিতরণ করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন,’ আধুনিক এসব কৃষি যন্ত্রপাতি কৃষকদের কৃষি কাজের গতি বৃদ্ধি করবে।