• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পুত্রবধুর সাথে অভিমান করে বিষপানে শাশুরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২১, ০৯:৫২ পূর্বাহ্ণ
পুত্রবধুর সাথে অভিমান করে বিষপানে শাশুরীর মৃত্যু

গৌরনদী প্রতিনিধি

পারিবারিক কলহের জেরধরে পুত্রবধুর সাথে অভিমান করে বিষপানে শাশুরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। ঘটনাটি বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাকুরিতা গ্রামের।

স্বজনদের বরাত দিয়ে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার পাকুরিতা গ্রামের যোগেন সরকারের স্ত্রী জোৎস্না রানীর (৫০) সাথে পারিবারিক বিষয় নিয়ে তার পুত্রবধু সীমা’র ঝগড়া হয়।

এ ঝগড়ার জেরধরে পুত্রবধুর সাথে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে জোৎস্না রানী। পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাঃ তানজিলা আক্তার জোৎস্নাকে মৃত বলে ঘোষণা করেন।