• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক ছাত্রলীগ সভাপতিকে হাসপাতালে দ্বিতীয় দফায় হামলা করতে গিয়ে পুলিশের হাতে আটক দুই যুবক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২১, ১০:০০ পূর্বাহ্ণ
সাবেক ছাত্রলীগ সভাপতিকে হাসপাতালে দ্বিতীয় দফায় হামলা করতে গিয়ে পুলিশের হাতে আটক দুই যুবক

পটুয়াখালী প্রতিনিধি
সন্ত্রাসী হামলায় আহত হাসপাতালে চিকিৎসাধীন সাবেক ছাত্রলীগ সভাপতি হাসান শিকদারকে দ্বিতীয় দফা হামলার ঘটনায় পুলিশের হাতে তিনজন আটক হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে হামলা করতে গিয়ে জনতার রোষানলে পরে আটক হয় তারা। হামলাকারী ওই তিন যুবককে আটকের দেড় দিন অতিবাহিত হলেও জিজ্ঞাসাবাদ শেষ হয়নি বলে দাবি করছে পুলিশ। তবে পৃথক দুইটি হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান-সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান। এদিকে মামলায় আসামী নিয়ে স্বজন প্রীতি চলছে এমন অভিযোগ করেন আহত ছাত্রলীগ নেতা হাসান শিকদার।

হামলার শিকার ছাত্রলীগ নেতা হাসান শিকদার বলেন-সোমবার দুপুরে প্রথম দফা হামলায় আহত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় তিনি। ওই দিন সন্ধ্যায় দ্বিতীয় দফায় হামলার প্রস্তুতি নিয়ে পূর্বের হামলায় অংশ নেয়া মিজান ওরফে কেচি মিজান ও বাকি বিল্লাহ এর নেতৃত্বে একটি বাহিনী হাসাপাতালের ১৩ নাম্বার কেবিনে ঢুকে হামলা শুরু করে। এসময় হাসানের ডাক-চিৎকারে হাসপাতালে উপস্থিত লোকজন হামলাকারীদের মধ্য রাসেদুল ও আরিফকে অবরুদ্ধ করে পুলিশ সুপারকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।

এদিকে গতকাল সোমবার দুপুরে পৌর শহরের ব্যায়ামাগার চত্বরে একটি চায়ের দোকানে অবস্থান কালে প্রথম দফা হামলার শিকার হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান শিকদার। এ হামলার ঘটনায় গোটা শহরে আতংক ছরিয়ে পরলে পুলিশের অতিরিক্ত টহলে তা নিয়ন্ত্রনে থাকে। কিন্তু হামলার ঘটনায় জড়িতের আইনের আওতায় আনতে পারেনি পুলিশ। প্রথম দফা হামলার ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জুনায়েত মিজান ওরফে কেচি মিজান, আসাদ,মুন্না,মতিউর রহমান আরিফ,আকাশ আল-আমিন,ওয়ালি, মিরাজ গংকে অভিযুক্ত করে হাসান শিকদার। মঙ্গলবার বিকালে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন এঘটনায় মামলা হচ্ছে। ##