• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বিপুল পরিমান জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২১, ০৮:৩৫ পূর্বাহ্ণ
গৌরনদীতে বিপুল পরিমান জাটকা জব্দ

গৌরনদী প্রতিনিধি
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী পেট্টল পাম্প সংলগ্ন এলাকায় চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন পরিবহন ও মিনি ট্রাকে অভিযান চালিয়ে সাতটি ককসিট বোঝাই বিপুল পরিমান জাটকা জব্দ করা হয়েছে।
সোমবার রাতে উপজেলা প্রশাসন, মৎস্য অফিস ও হাইওয়ে পুলিশ এ অভিযান পরিচালনা করেন। এসময় জাটকা পরিবহনের দায়ে একটি মিনি ট্রাক চালককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই সপ্তাহের কারাদন্ডের রায় প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম প্রিন্স। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ফিল্ড এ্যাসিটেন্ড সুমন হোসেন। শেষে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।