গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী পৌরসভার প্রথম পৌর প্রশাসক ও নির্বাচিত প্রথম মেয়র উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ফারুকের ৫ম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (১৭ নভেম্বর)।
এ উপলক্ষে মরহুমের আশোকাঠীস্থ বাড়িতে কোরআনখানি ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।