• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভিক্ষুক মুক্ত বরিশাল গড়তে ৪৪ জনকে পুনর্বাসন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২১, ১২:১৩ অপরাহ্ণ
ভিক্ষুক মুক্ত বরিশাল গড়তে ৪৪ জনকে পুনর্বাসন

স্টাফ রিপোর্টার
বরিশালকে ভিক্ষুক মুক্ত করতে ৪৪ জনকে পুনর্বাসনের লক্ষ্যে পায়ে চালিত ভ্যান, সেলাই মেশিন, ছাগল, মুদি-মনোহরীর মালামাল ও ব্যবসায়িক উপকরণ বিতরণ করা হয়েছে। নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণে বরিশাল জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের সহযোগিতায় বুধবার দুপুর ১টায় এই উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, সহকারী কমিশনার নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, বিভাগীয় সমাজসেবা অধিদফতরের উপপরিচালক একেএম আক্তারুজ্জামান ও প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, উপজেলা সমাজসেবা অফিসার শারমিন সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে পূর্নবাসিত ১৪ জন ভিক্ষুকের মাঝে নতুন ভ্যান গাড়ি, ১৪ জনকে চা ও মুদি মনোহরী পণ্য, ২ জন ভিক্ষুককে ছাগল প্রদান, ২ জনকে সেলাই মেশিন, দুই জনকে ফল বিক্রয় সামগ্রী, ৭ জনকে সেলাই কাজের উপকরণ, ৩ জনকে কাপড়ের ব্যবসায়িক উপকরণ বিতরণ করা হয়। এই ৪৪ জন ভিক্ষুকের মধ্যে ২২ জন নারী ও ২২ জন পুরুষ রয়েছে।