• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ বেতার বরিশাল থেকে লাইভ অনুষ্ঠান প্রচার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২১, ০৫:৪৪ পূর্বাহ্ণ
বাংলাদেশ বেতার বরিশাল থেকে লাইভ অনুষ্ঠান প্রচার

বাংলাদেশ বেতার বরিশালের আয়োজনে গতকাল (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হয় শিশু নির্যাতন প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক ফোন ইন অনুষ্ঠান।
অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার বরিশাল থেকে বিকাল চারটা ২০ মিনিটে বরিশাল বিভাগে একযোগে সম্প্রচারিত হয়। একইসাথে অফিসিয়াল ফেসবুক পেজ ‘বাংলাদেশ বেতার বরিশাল’ থেকে লাইভ অনুষ্ঠান প্রচার করা হয়।
রফিকুল ইসলামের প্রযোজনায় এবং তানভীর কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষজ্ঞ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক শরীফা উম্মে শিরিনা ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ হোসেন।
অধ্যাপক শিরিনা বলেন, ‘ নারী ও শিশু নির্যাতনের চিত্রটি প্রাগৈতিহাসিক। কিন্তু উদ্বেগের বিষয় হলো অধুনিক সভ্য সমাজে এসেও এর প্রতিচিত্র উদ্বেগজনক। ‘ তিনি বলেন, ‘ বিশেষত ধর্মীয় উপসনালয়গুলোতে নারী শিশু এবং পুরুষ শিশুদের নির্যাতনের বিষয়টি বেশ উদ্বেগের। ‘
আলোচনায় কাজি মিরাজ বলেন, ‘ শিশু নির্যাতন বলতে কেবল শিশুর অঙ্গহানিই নয় ; শিশুদের মানসিক নির্যাতন নিয়েও আমাদের ভাবার সময় এসেছে।’
শ্রোতাদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ গণমাধ্যমের উচিত নির্যাতনের স্বরূপ তুলে ধরার পাশাপাশি তা খতিয়ে দেখা এবং তা নিয়ে গবেষণাধর্মী ফলোআপ সংবাদ পরিবেশন করা।’
অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার বরিশাল থেকে এএম ১০৫.২ মেগাহার্জে সম্প্রচার করা হয়। যেকোন সমবাংলাদেশ বেতার বরিশাল-এর ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটি দেখা যাবে।